আজঃ 06 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস রংপুরে সাংবাদিক হত্যার মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা: ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নিজস্ব হলরুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ।

সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পরে প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের নির্মাণ অগ্রগতি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, একটি আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a