জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গার মাদক মামলায় ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মিঠুন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিঠুন সরকার নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে। তিনি মামলা নম্বর ৯৩৪/২০, জিআর নম্বর ১২৪/২০ (নল) মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার জাহানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ২৪ নভেম্বর ২০২৬।
এ জাতীয় আরো খবর...