আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

হালিশহরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হালিশহরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক: স্থানীয়ভাবে ‘দফাফাটি’র অভিযোগে জনমনে ক্ষোভ


পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 






চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক তরুণ ও তরুণীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। তবে আটকের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে রহস্যজনকভাবে স্থানীয় একটি মহলের মাধ্যমে রফাদফা করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র সপ্তাহখানেক আগে চৌধুরীপাড়ার ওই বাসাটি ভাড়া নেয় অভিযুক্তরা। বাসাটি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে বহিরাগতদের আনাগোনা ও সন্দেহজনক যাতায়াত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত ওই বাসায় মাদক (ইয়াবা) সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলত।

বিষয়টি টের পেয়ে গত রাতে এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজ ওই বাড়িটি ঘেরাও করে। একপর্যায়ে ঘরের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাড়ির মালিককে খবর দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন।

পুলিশের অনুপস্থিতি ও রহস্যজনক ‘মীমাংসা’
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আটকে রেখে বাড়ির মালিকের উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনা চলে। কিন্তু অপরাধীদের পুলিশে সোপর্দ করার পরিবর্তে কেন বা কার ইশারায় স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হলো, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহলের সমঝোতা বা ‘মিউচুয়াল’ করার কারণেই অপরাধীরা পার পেয়ে গেছে। সচেতন নাগরিকরা বলছেন, এই ধরণের স্পর্শকাতর বিষয়ে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয়ভাবে রফাদফা করায় এলাকায় মাদকের বিস্তার ও অপরাধ প্রবণতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক চৌধুরীপাড়ার এক প্রবীণ বাসিন্দা বলেন,—

"মাদক ও অসামাজিক কাজ কোনো সামাজিক পরিবেশকে নিরাপদ রাখতে পারে না। আমরা অপরাধীদের ধরেছিলাম যেন তাদের শাস্তি হয়। কিন্তু যারা মাঝখান থেকে এই ঘটনার রফাদফা করে অপরাধীদের বাঁচিয়ে দিল, তাদেরকেও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত।"

আইন নিজের হাতে নয়, চাই সঠিক পদক্ষেপ
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়েছে। সচেতন নাগরিকদের দাবি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধের সঠিক প্রমাণসহ দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করাই নাগরিকদের মূল দায়িত্ব।

হালিশহরের চৌধুরীপাড়ার এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে কারা ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করেছে এবং কারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, তা খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a