আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

১ জুলাই থেকে খুলনা সাংবাদিক ইউনিয়নের মনোনয়নপত্র বিক্রি শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

আগামী ১৮ জুলাই খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি: নং-১০০৮) এর দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে ঘিরে খুলনা সাংবাদিক ইউনিয়নে উৎসবমুখোর অবস্থা বিরাজ করছে। নির্বাচন পরিচালনা কমিটির ভাষ্যমতে, নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।  
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১ জুলাই থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র বিক্রি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা মনোনয়নপত্র বিক্রি করা হবে। এছাড়া ৩ জুলাই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই সন্ধ্যা ৬টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৬ জুলাই দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, ৬ জুলাই বিকেল ৫টায় শুনানী ও নিষ্পত্তি, ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ জুলাই বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৭ জুলাই বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা এবং ১৮ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ এবং পরপরই ফলাফল প্রকাশ। 
এ ব্যাপারে কথা হয় খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু’র সাথে। তিনি বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের ক্রান্তিকাল অবসানের পথে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা কিছু করণীয় আমরা করতে প্রস্তুত। বাঁধাহীনভাবে সকল সদস্য নির্বাচনী উৎসবে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
কথা হয় খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসানের সাথে। তিনি বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন। তাই এই ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। ইউনিয়নের যেকেনো সদস্য বিনা বাঁধায় যেকোনো পদে নির্বাচনে অংশ নিতে পারবে। 

আল মাহমুদ প্রিন্স
তাং-৩০.০৬.২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a