আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বন্দর কলাগাছিয়া ইউনিয়নে এমপি প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ।

এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে- এমপি প্রার্থী সিরাজুল মামুন 
নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানী শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আর এই চব্বিশে এই এক স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আর ২০২৬ সালে আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে, ধর্মহীন রাজনীতির কারণে মানুষ বঞ্চিত, শোষিত। এত রক্ত দেওয়ার পরেও মানুষের মুক্তি আসে নাই।

সিরাজুল মামুন বলেন, আমরা বিশ্বাস করি, সৎ এবং ধার্মিক নেতৃত্বের মাধ্যমেই বাংলার মানুষের মুক্তি আসবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আরো যারা ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সবার সাথে মিল করে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে এবার ২০২৬ সালে একটা লড়াই হবে ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন- আমরা খেলাফত মজলিসের পক্ষে শুধু দেওয়াল ঘড়ি মার্কার ভোট চাইতে আসি নাই, আমরা এসেছি ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়বিচারের বাণীকে ঘরে ঘরে পৌঁছে দিতে। নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের পক্ষে ঐক্যবদ্ধভাবে দেওয়াল ঘড়ি, দাঁড়িপাল্লা, হাতপাখা যেই প্রতীকই আসুক তাঁকেই আপনারা সমর্থন দিয়ে বিজয় করবেন ইনশাআল্লাহ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বন্দর কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ চলাকালে বন্দর মদনগঞ্জে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

৭ নভেম্বর-২০২৫, শুক্রবার বিকালে বন্দর কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর মসজিদে কুবা থেকে শুরু করে ঘাড়মোড়া, মদনগঞ্জ, ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগকালে এমপি প্রার্থী সিরাজুল মামুনের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জার্মান শাখা সভাপতি আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সহ-সভাপতি জাহিদ হাসান, শাহিদুজ্জামান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি ও স্থানীয় নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a