আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত : তিন লক্ষ টাকা জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা :আল মাহমুদ প্রিন্স

খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ (শিক্ষা ও আইসিটি) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। 
সোনাডাঙ্গা ও খুলনা থানার আওতাধীন খুলনা মেডিকেল কলেজ এলাকা এবং নিরালা আবাসিক এলাকায় পরিচালিত ভ্রাম্যামান আদালতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা চালানোর দায়ে মোঃ রকিবুল ইসলাম (২৮) এবং অরিত হাসান (২৪) এই দুই জনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০হাজার টাকা ও মোঃ রাশেদ ব্যাপারীকে ২০ হাজার টাকা, সর্বমোট তিন জনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক আরেকটি মামলায় নাসিমা ট্রেডার্সের মোঃ জাহিনুর রহমান (৩৫)কে সিগারেটের কার্টুনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী না থাকার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবকিছু মিলে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিজ্ঞাপনে ব্যবহৃত মোবাইল ট্যাবসহ অন্যান্য প্রচার উপকরণ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালীন সংশ্লিষ্টরা জানান, আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের সবধরণের বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে বিক্রয় স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট প্রদর্শন ও প্রচারণাও বেআইনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়। 

অভিযানে জেলা প্রশাসন খুলনার উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, মোঃ মেহেদী হাসান ও মোঃ জাকারিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানার এস.আই মৃগেন্দ্রনাথ সরকার ও খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশের চৌকস সদস্যদের পাশাপাশি জেলা টাস্কফোর্স কমিটির সদস্য কাজী মোহাম্মদ হাসিবুল হক সহযোগিতা করেন। 
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়ন, জনস্বাস্থ্য সুরক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে এ ধরণের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a