আজঃ 23 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী 

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর 

নাটোরের নলডাঙ্গা হাটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিকল্প ব্যবস্থা না থাকায় নামাজ পড়তে আসা মুসল্লীরা পড়ছেন চরম বিপাকে। 

সোমবার ৪ মে বাদ যোহর মসজিদের নিয়মিত মুসল্লী আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, নলডাঙ্গার পুরাতন এই মসজিদে টয়লেটের ব্যবস্থা না থাকায় আমি গত কয়েক দিন নামাজ পড়তে এসে ফিরে গিয়ে থানা মসজিদে টয়লেট সাড়ার পর সেখানে নামাজ আদায় করি। মুসল্লী মতিউর রহমান মতি বলেন, দীর্ঘ ১৫/২০ দিন থেকে এই মসজিদে টয়লেটের ব্যবস্থা না থাকা দুঃখজনক। মুসল্লী জুলফিকার আলি ভুট্টো বলেন, এই ঐতিহ্যবাহী মসজিদে দ্রুত মুসল্লীদের জন্য টয়লেটের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। 

এবিষয়ে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আনিছুর রহমান জানান, ঈদগাহ মাঠের কাজের প্রয়োজনে মসজিদ কমিটির সম্মতিতে টয়লেট ভাঙ্গা হয়েছে। নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ কমিটির সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন জানান, বিকল্প ব্যবস্থা করার পূর্বেই মসজিদের টয়লেট ভাঙ্গা দুঃখজনক ঘটনা। আমরা খুব শীঘ্রই মসজিদের মুসল্লীদের জন্য টয়লেটের ব্যবস্থা করবো। 

আজ রোজ সোমবার  ৪ মে ২০২৬ইং। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a