আজঃ 23 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, অতিরিক্ত আইজিপি (অব.) ও অ্যাডভাইজার, জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ।

কর্মশালায় মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতকরণ, আইনগত সহায়তা প্রদান, পুনর্বাসন কার্যক্রম এবং এ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা মানব পাচার রোধে পুলিশ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বেসরকারি সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানব পাচারবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন। দিনব্যাপী এ কর্মশালা অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a