আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে সম্পর্কের অভিযোগ, ধর্ষণ মামলায় চট্টগ্রামে এনসিপির এক নেতা আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামে এক তরুণীর করা ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পর একটি আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। পরে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন এলাকা থেকে আফতাব মজুমদার জয়কে আটক করা হয়। আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার নথি অনুযায়ী, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তরুণীকে নগরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিয়ের বিষয়ে চাপ দিলে নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগকারী আরও দাবি করেন, পরে তিনি জানতে পারেন অভিযুক্ত পূর্ব থেকেই বিবাহিত। এ তথ্য জানার পর পরিবারের সঙ্গে আলোচনা করে গত ১৯ জুলাই চান্দগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

আফতাব মজুমদার জয় এনসিপির চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে তাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় বা মহানগর শাখাও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a