আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):

 দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বাজার সংলগ্ন পুকুরে = ৬সেপ্টেম্বর ২০২৬) রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁসখেলা। হারিয়ে যেতে বসা গ্রামীণ এই খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ঐতিহ্যবাহী হাঁসখেলা উপভোগ করতে পুকুরপাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে দেবীপুর বাজার সংলগ্ন পুকুরপাড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হাঁসখেলার উদ্বোধন করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস পায়েল পাশা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন, উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য রিনা বেগম, বলরামপুরের সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবক তাজকিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আয়োজক কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক দর্শনার্থী খেলাটি উপভোগ করতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী ও সংস্কৃতিমুখী পরিবেশ তরুণদের সুস্থ চিন্তা ও ইতিবাচক কাজে উৎসাহিত করে। তাই সন্তানদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে এবং প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে।

আয়োজক ও স্থানীয়রা জানান, হাঁসখেলার মতো গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনও সুদৃঢ় করে। একই সঙ্গে শিশু-কিশোরদের অবসর সময়কে ইতিবাচক কাজে ব্যস্ত রাখার মাধ্যমে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে।
হাঁসখেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল পুরো এলাকা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a