জেলা সংবাদদাতা,নাটোর।
নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদ এর মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনাব তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে এই প্রথম সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন।
শনিবার(৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, হুইপ দুলু । তিনি আরো বলেন, আওয়ামিলীগ গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।
ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ২৮ আগষ্ট ২০২৬।
এ জাতীয় আরো খবর...