কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ
আবু নাসের মহিউদ্দিন,
কুয়েত প্রতিনিধি,
কুয়েতের অর্থনীতি, পর্যটন এবং বিনিয়োগ খাতকে এগিয়ে নিতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।
১৮ নভেম্বর JW Marriott Kuwait City Hotel-এর আধুনিকায়নের পর নতুন রূপে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বেসরকারি খাতের অবদানের কথা তুলে ধরে বলেন;
কুয়েতে আধুনিক সুযোগ-সুবিধায় নতুন হোটেল--আল-সালহিয়া রিয়েল এস্টেট কোম্পানির উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে হোটেলটির সংস্কার ও আধুনিকায়নের কাজ চলে। নতুনভাবে সাজানো হোটেলটিতে যুক্ত হয়েছে— ১৮৮টি আধুনিক কক্ষ ও স্যুইট, JW Spa এবং ফিটনেস সুবিধা, আধুনিক সম্মেলন ও অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা, উন্নত রেস্তোরাঁ ও খাবারের পরিবেশ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা।
কুয়েতের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরেছেন, অনুষ্ঠানে শেখ ফাহাদ আল-ইউসুফ বলেন, কুয়েতের অর্থনৈতিক অগ্রগতি, পর্যটন শিল্পের বিকাশ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আল-সালহিয়া রিয়েল এস্টেট কোম্পানির এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁর মতে, এ ধরনের বিনিয়োগ দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
কোম্পানিটির চেয়ারম্যান গাজি ফাহাদ আল-নাফিসি ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে আল-সালহিয়া কমপ্লেক্সের সম্প্রসারণও রয়েছে।
শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ বলেন প্রবাসীদের কর্মসংস্থানে কি নতুন সম্ভাবনা তৈরি করা লক্ষে নতুন ভাবে শুরু করা হবে। কুয়েতে পর্যটন, হোটেল, নির্মাণ ও ব্যবসায়িক অবকাঠামোর উন্নয়ন অব্যাহত থাকলে আগামী দিনে শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে।
বিশেষ করে যেসব পেশায় কাজের সুযোগ বাড়তে পারে; হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নির্মাণশ্রমিক, ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান, হোটেল রক্ষণাবেক্ষণ কর্মী, গ্রাহকসেবা ও ব্যবস্থাপনা বিভাগের কর্মী
কোন দেশের প্রবাসীদের জন্য সরাসরি কোনো চাকরির বিজ্ঞপ্তি, নিয়োগ বা নতুন ভিসার ঘোষণা দেওয়া হয়নি। কুয়েতে বেসরকারি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প বাড়লে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা বলা হয়েছে।
আজ রোজ বৃহস্পতিবার ১৯/১১/২০২৬ ইং।
এ জাতীয় আরো খবর...