কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নের কৃষকরা পর্যাপ্ত পরিমাণ সার না পাওয়ার কারণে রাস্তা অবরোধ করলেন সকাল প্রায় ১১টা ৪৫ মিনিট পষন্ত সাধারণ জনগণ। এদিকে শাজাহান আলী কৃষক বলেন আমরা কৃষকরা সঠিকভাবে জমিতে সার প্রয়োগ করতে পারছি না কারণ ডিলাররা আমাদের সঠিকভাবে সার দিচ্ছে না,ডিলারের আসার কথা আটটার সময় কিন্তু আসে দশটার সময়।
এ সময় তারা বলেন বা কৃষকরা বলেন ইউনিয়নের ৯৮৬ টি আইডি কার্ড জমা নেন ডিলাররা,আজ রবিবার (০৬ সেপ্টেম্বর২০২৬) সকালে সার দেয়ার কথা বলে কিন্তু এখন পর্যন্ত আমরা ডিলারের দেখা পাইনি তাই আমরা রাস্তা অবরোধ করছি। এ রাস্তা অবরোধের একটিমাত্র মূল বিষয় আমাদেরকে সঠিক সময় সঠিকভাবে সার দিতে হবে এটাই আমাদের দাবি।
উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ লাভলু মেম্বার বলেন,আওয়ামী লীগের সময় বিদ্যুৎ স্যার কোন ঘাটতি ছিল না এখন কেন ঘাটতি হচ্ছে আবার উনি আকুল ভাবে আবেদন করেন আমাদের ইউনিয়নের সকল কৃষকরা যেন সঠিক সময় সার পায়।
এ জাতীয় আরো খবর...