আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সিএমপির ডিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পাজেরো গাড়ি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-বন্দর বিভাগ) বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পাজেরো গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক সিডিএ স্থায়ী গরুর বাজার সংলগ্ন ‘শুক্কুর স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায়।

অভিযানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা-এর নেতৃত্বে ডিবির একটি দল দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার অলিয়াবাদের বাসিন্দা আব্দুল্লাহ (১৯) এবং টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা আব্দুল হালিম (৪৮)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দখলে থাকা একটি কালো রঙের পুরাতন পাজেরো গাড়ি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিশেষ কৌশলে চট্টগ্রাম নগরীতে আনা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি চালিয়ে ডিবির বিশেষ টিম অভিযান পরিচালনা করে এই চালানটি জব্দ করতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৪, তারিখ ২৪ জুলাই ২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সিএমপি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a