মোহাম্মদ কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থী উর্ত্তীন গোল্ডেন জিপিএ ৫ পাওয়া মেধাবী ছাএ ছাএীদের নিয়ে (১৭ আগষ্ট ২০২৬) রোজ সোমবার উপজেলা পরিষদ হল রুমে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
কুড়িগ্রামের উত্তর ধরলা ফাউন্ডেশন মাধ্যমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্হিত ছিলেন স্হানীয় নেতাকর্মী, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।
উক্ত সংবর্ধনায় মোছা: শিফা বিনতে সাঈদ মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি হন।
তাহার অভিভাবক মোঃ সাইদুর রহমান সুপার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা ও মাতা মোছাঃ বিলকিছ খাতুন (বিএসসি)সহকারী শিক্ষক ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা, বলেন আমার সকল আত্মীয়স্বজন ও বন্ধু বান্দব সহ মুরুব্বী সমাজের কাছে আমাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যত এবং সকল মেধাবী ছাএ ছাএীদের মঙ্গল কামনার জন্য দোয়া প্রার্থনা করছি।
এ জাতীয় আরো খবর...