আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা

আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): শুক্রবার রাত ১০টার দিকে আলীকদমের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তাদের বাড়ি আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ায়।

স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা রাতে ওই এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে দেখে তল্লাশি করেন। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে অবহিত করা হয়।

সংবাদ পাওয়ার পরপরই ইউএনও আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টি নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আবু তাহের ও হাসান মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়।

ঘটনাস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইয়াবা সেবনের অপরাধে দুইজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

সাজাপ্রাপ্তদের শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা মনে করেন, দুর্গম আলীকদমে এভাবে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে মাদকের বিস্তার কমে আসবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a