পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনকভাবে চলাচল করা একটি সিএনজিতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-৭।
এ জাতীয় আরো খবর...