আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):

 কুড়িগ্রামে ব্যবসায় বিনিয়োগের কথা বলে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন তৃণমূল নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্থ দ্রুত ফেরত, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ভুক্তভোগীদের অভিযোগ, ২০২০ সালে কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহাজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের রুকন আব্দুস সালাম সুজা এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিলে ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন।তাদের দাবি, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে কুড়িগ্রামের প্রায় ১৫০ জন জামায়াত সদস্যের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা সংগ্রহ করা হয়। পরে বিনিয়োগের লভ্যাংশ ও মূলধন ফেরত না দিয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
ভুক্তভোগীরা আরও বলেন, বিষয়টি জেলা জামায়াতের নেতাদের জানানো হলে অভিযুক্তদের সদস্যপদ স্থগিত করা হয়। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সাংগঠনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এতে কোনো সমাধান না হওয়ায় পরে অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের দাবি, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও তাদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত অর্থ ফেরত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর কুড়িগ্রামে শিবিরের শহীদ রফিকের বোনের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা ওই ঘটনারও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উক্ত মানববন্ধনে  বক্তব্য রাখেন  ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগম।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a