আজঃ 28 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় খান বেকারিকে আর্থিক জরিমানা যাত্রীবেশে গাড়ি ভাড়া, চালককে শ্বাসরোধের চেষ্টা; মীরসরাইয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন জুলাই আন্দোলনে লুণ্ঠিত ২ বিদেশি পিস্তল উদ্ধার, ২ হাজার ইয়াবাসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার: সিএমপি নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদ আহমেদ পাভেল বকশীগঞ্জ পৌরসভায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ ডেভিড ইমনের দুই সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার, বায়েজিদে সিএমপির অভিযান আড়াইহাজারে চালতা গাছে ঝুলছিল যুবকের মরদেহ, ধোঁয়াশায় মৃত্যুর কারণ চিকিৎসাকেন্দ্রেই রক্তাক্ত ট্র্যাজেডি দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। হাজী মুহাম্মদ সাঈদী ভাইয়ের ছেলের বিয়েতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। বাকলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় ১১ মামলার আসামিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ও নগদ টাকা সেনবাগ থানা পুলিশ ২৪ঘন্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১১ জন বাকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জাহিদুল ইসলাম প্রিন্স নওগাঁ বদলগাছীতে খাড়ির পানিতে ডুবে দম্পতির করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া আলীকদম সদর ইউপির আর্থিক-প্রশাসনিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা ঘাটাইলে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে ‘হানিট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ জামালপুর  প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-এ বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১,২০০ মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন-এর সিংগীডোবা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ১,২০০ মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকার সিংগীডোবা বিল থেকে একটি চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযান প্রসঙ্গে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a