আজঃ 03 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শিউলি আক্তার শান্তি নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান নলডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে ১০০ পিস ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার। দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিনি কক্সবাজার ভ্রমণ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে পরিদর্শনে ভূটানের প্রতিনিধি কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ,র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠিত কেউ যদি শান্ত পটিয়াকে অশান্ত করার চেষ্টা করে, তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে: এমপি এনাম নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ চট্টগ্রামে অস্ত্রের খোঁজ কোথায় থেমে আছে? পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ

ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শিউলি আক্তার শান্তি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শিউলি আক্তার শান্তি। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শিউলি আক্তার শান্তি বর্তমানে বকশীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জামালপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ধানুয়া কামালপুর ইউনিয়ন মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে শিউলি আক্তার শান্তি বলেন, দলীয় সিদ্ধান্ত ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা পেলে এবং ধানুয়া কামালপুর ইউনিয়নের সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা পেলে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান।

তিনি বলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী হয়েছেন।

শিউলি আক্তার শান্তি বলেন, “দলের প্রতি আনুগত্য ও সাধারণ মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে কাজ করে আসছি। দল যদি আমাকে সুযোগ দেয় এবং ইউনিয়নের সাধারণ মানুষ পাশে থাকেন, তাহলে ধানুয়া কামালপুরের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের পিছিয়ে থাকা এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধানুয়া কামালপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে শিউলি আক্তার শান্তির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, নির্বাচনী পরিবেশ ও সার্বিক পরিস্থিতির ওপরই তাঁর প্রার্থিতার বিষয়টি নির্ভর করবে বলে জানিয়েছেন শিউলি আক্তার শান্তি।

তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a