আজঃ 04 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস রংপুরে সাংবাদিক হত্যার মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শিউলি আক্তার শান্তি নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান নলডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে ১০০ পিস ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার। দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিনি কক্সবাজার ভ্রমণ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে পরিদর্শনে ভূটানের প্রতিনিধি কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে মানববন্ধন

বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ

এম এ মোতালেব,
বিশেষ প্রতিনিধি ঢাকা থেকে,

শাহবাগে অবস্থান, প্রেসক্লাব অভিমুখে মিছিল
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে পৃথক বিভাগ ঘোষণার দাবি—‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে বৃহত্তর নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার বিকেলে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে অগ্রসর হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। 
‘দাবি মোদের একটাই—নোয়াখালী বিভাগ চাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বৃহত্তর নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে পৃথক বিভাগ গঠন করা হলে এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

প্রায় দেড় থেকে দুই ঘণ্টা শাহবাগে অবস্থানের পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে জাতীয় প্রেসক্লাবের দিকে মিছিল নিয়ে যান। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন তারা। 
কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা জানিয়েছেন আয়োজকরা। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। বৃহত্তর নোয়াখালীর তিন জেলা—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে পৃথক বিভাগ ঘোষণাই ছিল কর্মসূচির মূল দাবি।
আন্দোলনকারীদের বার্তা

বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি—নোয়াখালী বিভাগ। দ্রুত এ দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
রাজধানীর রাজপথে বৃহত্তর নোয়াখালীর মানুষের এই কর্মসূচি নতুন করে সামনে এনেছে নোয়াখালী বিভাগ’ দাবিকে। 
এখন আন্দোলনকারীদের দৃষ্টি সরকারের সিদ্ধান্তের দিকে।

আজ রোজ শনিবার ৫/৯/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a