নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড়
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি,নাটোর,
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বারনই নদীর পানিতে হঠাৎ ভেসে উঠা মরা ও দুর্বল মাছ সংগ্রহে সাধারণ মানুষদের ভীড় করতে দেখা যায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫.০০ টার দিকে উপজেলার পৌর এলাকায় বারনই নদীর ধারে এমন ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বারনই নদীতে ভেসে ওঠে কাতলা, টেংরা, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। মরা ও দুর্বল মাছ ভেসে ওঠার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষ মাছ সংগ্রহ করতে ছুটে আসে। কেউ খালি হাত, আবার কেউবা হাত জাল সহ নানা উপায়ে মাছ ধরছে। এমন ঘটনা এলাকার সাধারণ মানুষের মাঝে হৈচৈর সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বারনই নদীতে বিষক্রিয়ায় মাছ ভেসে ওঠার খবর পেয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহীর নওহাটায় শিল্প কলকারখানার দুষিত বর্জ্য পদার্থ নদীর পানিতে মিশে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে। এছাড়াও নদীর পানিতে অতিরিক্ত পাট জাগ দেওয়ায় এবং কয়েকদিনের অতি বৃষ্টিতে পাট পচে গিয়ে বিষক্রিয়ায় মরা ও দুর্বল মাছ ভেসে উঠতে পারে। তবে উর্ধতন কর্মকর্তাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তাং ৪ সেপ্টেম্বর ২০২৬।
এ জাতীয় আরো খবর...