আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান।

বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মির্জা সুহেল।

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং ঐতিহ্যবাহী মির্জা বাড়ির কৃতী সন্তান মির্জা সুহেল ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে স্থানীয় পর্যায়ে মির্জা সুহেলের একটি পরিচিতি তৈরি হয়েছে।

মির্জা সুহেল একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ইউপি সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

স্থানীয়দের অনেকে বলছেন, সহজ-সরল জীবনযাপন, হাস্যোজ্জ্বল ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের কারণে মির্জা সুহেল এলাকায় পরিচিত মুখ। বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও দাবি স্থানীয়দের।

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দেশপ্রেম ও জনসেবার আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানান তাঁর সমর্থকরা। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সদর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা সুহেল।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা এবং ভোটারদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের কারণে চেয়ারম্যান পদে মির্জা সুহেলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে বিবেচনা করছেন।

তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হবেন এবং ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ হবে নির্বাচনের তফসিল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর। এরই মধ্যে মির্জা সুহেলের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ঘিরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a