আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু সদর ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:

​ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলা শাখার ৭নং লংগদু সদর ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

২১ অক্টোবর মঙ্গলবার সকাল দশ ঘটিকায় লংগদু সদর ইউনিয়ন সম্মেলন শেষে ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

​লংগদু সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল মিয়ার সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলার সভাপতি হাফেজ আব্দুল মতিন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন, সংগঠনের লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি লংগদু উপজেলা শাখার মুজিবুর রহমান পিসি সদর।

​অনুষ্ঠানে বক্তারা ইসলামের মূলনীতি এবং সামাজিক ও শাসনব্যবস্থার বিকৃতি দূর করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সংগঠনের আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান।

​সম্মেলনের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী যৌথভাবে স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং লংগদু সদর ইউনিয়ন কমিটির অনুমোদন দেন। এই নতুন কমিটিতে বশির আহম্মেদকে পুনরায় সভাপতি এবং লাল মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a