আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

সামাজিক যোগাযোগমাধ্যম নয় বই হোক সঙ্গী নওগাঁ জেলা পুলিশের লাইব্রেরিতে পুলিশ সুপারের বার্তা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে বই পড়ার গুরুত্ব তুলে ধরলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নওগাঁ পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের লাইব্রেরি ‘বাতিঘর’ পরিদর্শন করে সহকর্মীদের উদ্দেশ্যে বই পড়ার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, যুগে যুগে লাইব্রেরি বা গ্রন্থাগার মানুষের মেধা, মনন, ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ ও লালন করার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হিসেবে কাজ করে আসছে। বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর ভাষায়, “লাইব্রেরি হচ্ছে এক ধরনের মনের হাসপাতাল।” অর্থাৎ মানুষের মানসিক সুস্থতা, জ্ঞানচর্চা এবং আত্মিক বিকাশে একটি সমৃদ্ধ গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, পুলিশের পেশা অত্যন্ত ব্যস্ততা ও দায়িত্বপূর্ণ। তারপরও সুযোগ পেলেই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। বই মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং চিন্তাশীল, মানবিক ও পেশাগতভাবে আরও দক্ষ করে তোলে।
পুলিশ সুপার জানান, সদস্যদের জন্য আরামদায়ক পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে পুলিশ লাইন্সের লাইব্রেরি ‘বাতিঘর’-এ একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। তিনি সকল পুলিশ সদস্যকে অবসর সময়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার না করে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। বই মানুষের চিন্তাশক্তি, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বাড়ায়। একটি পাঠাভ্যাসসম্পন্ন পুলিশ বাহিনী জনগণের প্রতি আরও সংবেদনশীল, দক্ষ ও আধুনিক সেবা দিতে সক্ষম হবে।”

নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগকে জ্ঞানভিত্তিক, মানবিক ও আধুনিক পুলিশিং গড়ে তোলার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন ইউনিফর্মে প্রথম কর্মদিবসেই বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার এমন বার্তা জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও প্রশংসিত হয়েছে

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a