আজঃ 15 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের গৌরবময় অর্জন, ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামে কাল রথযাত্রা: যানজট এড়াতে ১৬ সড়কে ট্রাফিক ডাইভারশন। ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭তম মৃত্যু বার্ষিকী পালিত সরকার কামালের তিনতলা বিল্ডিং এর ওয়াল ভেঙ্গে, সাত, মাসের শিশুর মৃত্যু, মা" অবস্থা আশঙ্কাজনক বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার পীরগঞ্জে পূবালী ব্যাংকের কেশ লেস উদ্বোধন। ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে পানিতে ডুবে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান: প্রায় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস ছিনতাই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার জব্দ নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল চট্টগ্রামে হোটেল মেট্রো ইন-এ পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে যুক্ত ৮ জন গ্রেফতার। জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার অভিযোগে আলীকদমের চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য বরখাস্ত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২ টি চায়না ম্যাজিক জাল জব্দ। আলীকদমের গহীন অঞ্চলে নাসীহা ফাউন্ডেশনের জরুরি ত্রাণ, উপকৃত হলো দুর্গম এলাকার ১০০ পরিবার পুলিশের ছদ্মবেশে মহাসড়কে দস্যুতা: পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

সুষ্ঠভাবে দেশ পরিচালনায় দেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, রূপসায় হেলাল!

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আল মাহমুদ প্রিন্স, খুলনা 

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি জনগণের দাবী আদায়ের দল। আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে বেছে নিতে প্রস্তুত দেশবাসী। সুষ্ঠভাবে দেশ পরিচালনায় দেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি বলেন, খুলনা-৪ আসনের মানুষ দীর্ঘদিনধরে উন্নয়ন বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। সঠিক নেতৃত্ব পেলে খুলনা-৪ আসন অল্প সময়ের মধ্যে একটি অত্যাধুনিক ও উন্নত জনপদে পরিণত হতে পারে। 

আজিজুল বারী হেলাল আরও বলেন, আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্যখাতে সহায়তা এবং যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার থাকবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবে এবং খুলনা-৪ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার পুণঃপ্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ। 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে পূর্ব রূপসা ঘাট এলাকায় নৈহাটী ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,  জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। 

নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় গণমিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, রবিউল ইসলাম রবি, সদস্য মহিউদ্দিন শেখ, জেলা যুবদল নেতা মমিনুর রহমান সাগর, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য কবীর শেখ, আমিরুল ইসলাম তারেক, জাহিদুল ইসলাম রবি, হালিম মোড়ল, নিজাম উদ্দিন টিটো, অন্তর হোসেন মাসুম, আফছার উদ্দিন, মাফুজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ইউনুচ গাজী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক ইউপি সদস্য বশির হায়দার পল্টু, সাবেক ইউপি সদস্য সাজ্জাত হোসেন, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, এসএম মিজানুর রহমান, মাঈনুল হাসান, শাহজামান প্রিন্স, সাজ্জাদ হোসেন লিপন, রূপসা কলেজ ছাত্রদল সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, যুবদল নেতা এসএম ওসমান গণি, দেলোয়ার হোসেন, হাফেজ মাসুদ মীর, বিএনপি নেতা মোঃ লাভলু শেখ, মোঃ বাবুল হোসেন, আতাহার গাজী, মাজহারুল ইসলাম প্রমুখ। 
অপরদিকে, আইচগাতী, টিএসবি, শ্রীফলতলা ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিকালে গণমিছিল অনুষ্ঠিত হয়। এর আগে আজিজুল বারী হেলাল সকালে উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনেরঘাট বাজার ও বিকালে নৈহাটী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এসময় খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি সদস্য আব্দুস সালাম মল্লিক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মোশারেফ শিকদার, আসাদুল ইসলাম বিপ্লব, সরদার ফরিদ আনোয়ারসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a