আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

লায়ন্স চক্ষু হাসপাতাল ক্ষতি পূরণের মোটা অংকের টাকা গ্রহণ সরকারি সম্পত্তি দখল করেছে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 লায়ন্স চক্ষু হাসপাতাল ক্ষতি পূরণের মোটা অংকের টাকা গ্রহণ সরকারি সম্পত্তি দখল করেছে

শিশির আহমেদ শিশু, 
নারায়ণগঞ্জ প্রতিনিধি,

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের বিরুদ্ধে সরকারি রাস্তার সম্পত্তি অবৈধ ভাবে দখল করে নিজেদের খেয়াল খুশি মতো বাহিরে , তাদের গাড়ি পার্কিং এড়িয়া ও সিঁড়ি নির্মাণ করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী । জানা গেছে কাশীপুর ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের নতুন ভবন নির্মাণের শুরুতেই সামনে বাড়তি কোন জায়গা না রেখে তৈরি করা হয়েছিল । পরে এই সড়কের পঞ্চবটি মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণের কারণে অনেকের মত সরকারী কর্তৃপক্ষ তাদের হাসপাতালে সামনের রাস্তাটি সহ প্রায় ৩০ ফুট জায়গা অধিগ্রহণ করে ফলে তাদের লাল ৩ তলা ভবনের সামনের অংশটি ভাঙ্গা পরে । এলাকাবাসী ও হাসপাতালের আশে পাশের বাড়ির বাসিন্দা ও দোকানদার গণ জানিয়েছেন । 

সরকারি অধিগ্রহণের ফলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৪ কোটি টাকা চেকের মাধ্যমে গ্রহণ করে। তখন লায়ন্স চক্ষু হাসপাতালের ভবন ভেঙে পিছনে তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয় । বর্তমানে সরকারি কোষাগার হতে এই বিপুল পরিমাণ টাকা ক্ষতিপূরণ নেওয়ার পরেও সামনের রাস্তাটি গত কোরবানির ঈদের ছুটির বন্ধের পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের ম্যানেজার পরিচয় দেওয়া বিমল বিশ্বাস । চক্ষু হাসপাতালের সামনের  সরকারি রাস্তা দখল করে নজির বিহীন ভাবে দুই পাশে উচু দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে । মাঝের ফাঁকা পুরো অংশ টি সিঁড়ি ও গাড়ি পার্কিংয়ের জায়গা বানাতে রড সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে স্থায়ী ভাবে পার্কিং নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

 অবৈধ এ নির্মাণ কাজে সাধারণ মানুষ ও হাসপাতালের আশে পাশে বসবাসকারীদের যাতায়াতে ব্যঘাত সৃষ্টি করছে । এ নির্মাণে কাজে কারণে প্রতিবেশী ও আশে পাশের দোকানিদেরও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে । এলাকাবাসী জানিয়েছেন চক্ষু হাসপাতালের ভবনের সামনের যে অংশ পর্যন্ত ভাঙ্গা হয়েছে তার জন্য সরকার যথেষ্ট মোটা অংকের টাকা তাদের ক্ষতিপূরণ দিয়েছে আর এ কারণে ফ্লাইওভার নির্মাণ ও নিচের রাস্তা প্রশস্ত করন ও ফুটপাত তৈরির জন্য নিচের খালি অংশ গুলো এখন সরকারি সম্পত্তি । কিন্তু তারপর ও লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে স্থায়ী ভাবে দুই দিকের রাস্তায় উঁচু দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে । মাঝ খানের বিশাল খালি অংশ সরকারি জমি তারা নিজেদের সম্পত্তির মত স্থায়ী ভাবে দখলে নিয়ে, ঢালাই দিয়ে নিজেদের প্রতিষ্ঠানের সুবিধা আদায় করে নিচ্ছেন । আর এসব বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের কথিত ঐ ম্যানেজার বিমল বিশ্বাস স্থানীয় কতিপয় ব্যক্তিকে নিয়ে গোপন শলা পরামর্শ করে এই অবৈধ দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষ । বিতর্কিত এই বিমল বিশ্বাস নানা ভাবে হাসপাতালটিকে বিতর্কিত করে চলেছে । 

সে প্রতিদিন এই হাসপাতালে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ করিয়ে তাদের কোম্পানির ঔষধ ডাক্তারদের মাধ্যমে লিখিয়ে কৌশলে রোগীদের কিনতে বাধ্য করছে । আর এ কাজের মাধ্যমে বিমল বিশ্বাস ও হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ কোম্পানির কাছ থেকে বিভিন্ন উপহার ও অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করছে । তবে এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন তাদের সেবা মূলক প্রতিষ্ঠানের আড়ালে এমন অন্যায় অবৈধ কাজের বিরুদ্ধে তারা আগামী সপ্তাহের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন ।
আজ রোজ শুক্রবার ১২ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a