আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

সাংবাদিককে মারধর যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 সাংবাদিককে মারধর যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায়

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি,


চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় এক যুবদল নেতাসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে ভুক্তভোগী সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি রুজু করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে রিপনসহ আরও ৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। ওই সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে চড়াও হয়। তারা আমিরীকে জোরপূর্বক ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এই হামলার সূত্রপাত গত বছরের একটি সংবাদকে কেন্দ্র করে। ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সেই প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


এ প্রসঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ রোজ শুক্রবার ১২ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a