আজঃ 06 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস রংপুরে সাংবাদিক হত্যার মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা

বিড়াল ছানার প্রলোভনে শিশু আয়নীকে হত্যা: ঘাতক রুবেলের মৃত্যুদণ্ড

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আবিদা সুলতানা আয়নীকে (১০) অপহরণ, ধর্ষণ চেষ্টা ও শ্বাসরোধে হত্যার মামলায় প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রুবেল কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি অন্য একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,

"মামলায় মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ নেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।"


মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ বিকেলে পাহাড়তলীর আব্দুর কাজীর দিঘির পাড় এলাকার বাসা থেকে নিখোঁজ হয় স্থানীয় আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়নী। তার মা পোশাক কারখানার কর্মী বিবি ফাতেমা এবং বাবা ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

মেয়ের সন্ধান না পেয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। তাতেও কোনো খোঁজ না মেলায় নিখোঁজের ৭ দিন পর (২৮ মার্চ) আদালতে অপহরণ মামলা করেন মা বিবি ফাতেমা। আদালতের নির্দেশে পাহাড়তলী থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে।

তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেলকে (৩৫) আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ ভোরে সাগরিকা বাই লেইন মুরগি ফার্ম এলাকার আলমতারা পুকুর পাড়ের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় আয়নীর গলিত লাশ উদ্ধার করা হয়।


আয়নীর মা মামলার এজাহারে উল্লেখ করেছিলেন, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে আয়নী একটি বিড়াল ছানা কেনার আবদার করেছিল। তখন রাস্তার এক সবজি বিক্রেতা (রুবেল) তাকে পরিচিত একজনের কাছ থেকে বিড়াল ছানা এনে দেওয়ার প্রলোভন দেখায়। ২০২৩ সালের ২১ মার্চ বিকেলে সেই বিড়াল ছানা দেওয়ার নাম করেই আয়নীকে ভ্যানে তুলে কাজীর দিঘী এলাকার একটি ফাঁকা ভবনের চারতলায় নিয়ে যায় রুবেল।

পিবিআই-এর তদন্তে উঠে আসে, ওই খালি বাসায় নিয়ে আয়নীকে ধর্ষণের চেষ্টা চালায় রুবেল। শিশুটি চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।


হত্যাকাণ্ডের পর রুবেল অত্যন্ত চতুরতার আশ্রয় নেয়। সে নিজে অপরাধী হয়েও নিখোঁজ আয়নীকে খুঁজতে অন্যান্য প্রতিবেশীদের সাথে নাটকীয়ভাবে যোগ দেয়। পরে রাত ৯টার দিকে চারপাশ ফাঁকা হলে সে পুনরায় ওই ফ্ল্যাটে গিয়ে আয়নীর মরদেহ বস্তায় ভরে তার সবজি বিক্রির ভ্যানে করে নিয়ে যায় এবং আলমতারা পুকুর পাড়ের ডোবায় ফেলে আসে। গ্রেপ্তারের পর রুবেল পিবিআই-এর কাছে নিজের এই নৃশংস অপরাধের কথা স্বীকার করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত তার চূড়ান্ত রায় দিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a