আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

টাঙ্গাইলে যৌতুকের জন্য স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে হত্যা, দুই শিশুকে রেখে গেলেন মুক্তা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃআনিসুজ্জামান 
বিশেষপ্রতিনিধি 

*টাঙ্গাইল, ১১ জুন ২০২৬*: ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মুক্তা পারভীনকে (২৮) চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে। গত সোমবার সকাল ১০টার দিকে কালিহাতির সল্লা মহাসড়কের পাশে রেললাইনে এ লোমহর্ষক ঘটনা ঘটে। 

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে বুধবার বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও শত শত এলাকাবাসী। ৬ বছরের আছিয়া ও ২ বছরের হুমায়রাকে রেখে গেছেন মুক্তা।

 নিহতের ভাই শাহাদৎ হোসেন অভিযোগ করেন, "২০১৪ সালে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুজন ও তার বাবা-মা ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকি দিত। সুজনের পরকীয়াও ছিল। ঈদের ছুটিতে বাড়ি না এসে অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে।"

তিনি আরও বলেন, "সোমবার সকালে কৌশলে মুক্তাকে রেললাইনের কাছে নিয়ে যায় সুজন। দূর থেকে ঢাকাগামী ট্রেন আসতে দেখে চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মারা যায় আমার বোন।"

 বুধবার সকাল ১১টায় সল্লা রেললাইনের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ "খুনি সুজনের ফাঁসি চাই" স্লোগান দেন। নিহতের মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় মজিদ মাতব্বর বলেন, "কয়েকবার মুক্তা বাপের বাড়ি চলে আসছিল। সালিশে হাতে-পায়ে ধরে আবার নিয়ে গেছে। এবার একেবারে মেরেই ফেললো।"

 টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানান, "ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যা না দুর্ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলছে।"

কালিহাতি সার্কেলের এএসপি মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়েছি। আসামি ধরতে ৩টি টিম কাজ করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a