মোঃ রাসেল মিয়া [টাংগাইল উপজেলা প্রতিনিধি]
টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামি আবু সায়েম তালুকদার বিপ্লবকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু সায়েম তালুকদার বিপ্লব (১৫ নম্বর ওয়ার্ড, ঢাকা রোড এলাকার বাসিন্দা) টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তিনি আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ জাতীয় আরো খবর...