মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
দক্ষিণঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্হার বৈপ্লাবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আর ও গতিশীল করার লক্ষ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মুল সেতু সহ সংযোগ সড়ক নির্মানে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই ৯ ম বাংলাদেশ - চীন মৈত্রী সেতুটি পটুয়াখালী জেলার লেবু খালী - বাউফল - গলাচিপা - আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ১৪ তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরী ঘাটের ঠিক ভাটিতে নির্মান করা হবে।
এ জাতীয় আরো খবর...