আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

কুমুদিনী সরকারি কলেজ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

কুমুদিনী সরকারি কলেজ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ

মোঃ রাছেল মিয়া,
প্রতিনিধি টাঙ্গাইল,

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ-এ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ
  বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দ্যা কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, United Nations Development Programme (ইউএনডিপি)-এর সহযোগিতায় এবং Young Power in Social Action (ইপসা)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের প্রায় ১১৫ জন শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো (Reduce), পুনঃব্যবহার (Reuse) এবং পুনঃপ্রক্রিয়াকরণ (Recycling)-এর গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় প্লাস্টিক দূষণের ফলে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে টেকসই বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।
কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত “ক্লিনিং ডে” চালুর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহকারী ফেরিওয়ালা, ভাঙারিওয়ালা ও সংগ্রহকারী ভ্যানচালকদের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানানো হয়। এর মাধ্যমে পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কলেজ কর্তৃপক্ষকে বর্জ্য পৃথকীকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীদের উৎসে বর্জ্য পৃথকীকরণ এবং পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য উপকরণ আলাদা করে সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। সমাপনী পর্বে শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প গ্রহণ, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং প্রকৃতি, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালনের শপথ পাঠ করানো হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ হ্রাস এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

আজ রোজ বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a