আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত। শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বিশেষ প্রতিনিধি:

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের অ্যাথলেট খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ। তাঁর এই সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল হয়েছে। দেশে ফেরার পর শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তাইহান সোয়াদ এ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ‘ফেস্টিভ্যাল আর্টস থিয়েটার, আওয়ার ট্যাম্পিনিস হাব’-এ ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘FIF World Imperial Cup 2026’। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনটি বিভাগে পদক অর্জন করেন তাইহান সোয়াদ।

প্রতিযোগিতায় প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক এবং নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে দুটি ব্রোঞ্জপদক জয় করেন তিনি। তাঁর এ অর্জন দেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাহেনা সুইটি উপস্থিত ছিলেন।

এ ছাড়া তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বাবুল দেওয়ান, ছায়ানুর তালুকদার, কাজী সফিউল আলম কালাম, শাহিনা আক্তার কাজল, মাহতাব হোসেন, কবির হোসেন, মাইনুদ্দিন দেওয়ান, আফসার আহমেদ এবং সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিমানবন্দরে এমন আয়োজনে তাইহান সোয়াদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে এ অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। পাশাপাশি সংবর্ধনার আয়োজনকারী সংগঠনের কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তাইহান সোয়াদের এই আন্তর্জাতিক সাফল্যে দেশের ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a