আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হাবিবুর রহমান উপজেলা 
​ডিমলা (নীলফামারী) 

আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় এক বিশাল মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (২৬ জুন, ২০২৬) ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্থানীয় একটি প্রধান মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
​
 সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিরা মাথায় স্লোগান সংবলিত ফিতা বেঁধে এবং হাতে ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, যুব বিভাগের এক নেতা বলেন  যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত থাকার আহ্বান জানাতে চাই আপনার আপনাদের সন্তান আপনাদের সকল যুবকদের মাদক থেকে ফিরিয়ে আনেন

​সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে মাদকের এই ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই এখনই সময় দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। একই সাথে বক্তারা প্রশাসনকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

​সমাবেশে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a