আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ চট্টগ্রামে অস্ত্রের খোঁজ কোথায় থেমে আছে? পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী'উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥ রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর লাইটার জাহাজের অভাবে চট্টগ্রাম বন্দরে আটকে আমদানি পণ্য, বাড়ছে ডেমারেজ ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার। বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নারায়ণগঞ্জ জেলায়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার।

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ রাফি হোসেন 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পোরশা থানার পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পোরশা থানাধীন ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযান চলাকালে নিজ বাড়ির উঠানে মাদক বিক্রির সময় মোঃ বেলাল হোসেন (৩৭)-কে হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত ছবের আলীর ছেলে এবং গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামের বাসিন্দা।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a