আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৭ জুন) পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করতে হবে।"

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আরও বলেন, "যেসব শিক্ষক দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের অবদান কখনোই ভোলার নয়। অবসর গ্রহণ মানেই দায়িত্বের সমাপ্তি নয়; তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজকে আলোকিত করতে অনুপ্রেরণা জোগাবে।"

পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কলেজের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a