আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরির অপবাদে জয়নাল (২৬) নামে এক যুবককে মব জাস্টিস বা গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই নিরাপত্তা প্রহরী মো. আজাদ ও সমীর দাশকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ে পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষের জানালার কাচ খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন জয়নাল। এ সময় স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীর তাকে হাতেনাতে ধরে মারধর শুরু করেন। চুরির খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও এসে মারধরে যোগ দেয়। গণপিটুনির একপর্যায়ে জয়নাল গুরুতর আহত হয়ে পড়লে তাকে স্কুলের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।


এদিকে নিহত জয়নালের মা ছেনোয়ারা বেগম এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, জয়নালকে শুধু মারধরই করা হয়নি, নির্যাতনের একপর্যায়ে 'ইলেকট্রিক স্টান গান' দিয়ে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে যদি কোনো অপরাধ বা দোষ করেও থাকে, দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত ছিল। এভাবে পিটিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিচারহীনতার সংস্কৃতি মেনে নেওয়া যায় না। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a