আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁর পত্নীতলায় বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আনিমেষ কুমার  মহন্ত
উপজেলা  প্রতিনিধি  পত্নীতলা নওগাঁ

পত্নীতলা, নওগাঁ, ১৪ এপ্রিল ২০২৬(মঙ্গলবার )বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলিমুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুর হক এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

"এসো হে বৈশাখ, এসো এসো" স্লোগানে মুখরিত শোভাযাত্রায় উপজেলা পরিষদের , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীদের পরনে ছিল লাল-সাদা পাঞ্জাবি, শাড়ি ও গলায় ঐতিহ্যবাহী গামছা। ব্যানারে ঢোল, তবলা, একতারা, মাটির ঘোড়া ও রঙিন ফুলের মোটিফ আঁকা ছিল, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। 

এ সময় ইউএনও *মোঃ আলিমুজ্জামান* বলেন, "হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। সকলের অংশগ্রহণে আজকের উৎসব সফল হয়েছে।"

ওসি *মোঃ নিয়ামুল হক* জানান, নববর্ষের সকল অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a