আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

সেনবাগ-কে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনমহল ও পরিবারের ভূমিকা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সেনবাগ আমাদের - আমরা সেনবাগের,
সেনবাগ-কে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনমহল ও পরিবারের ভূমিকা

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:--

বর্তমান সময়ে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার সমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সচেতন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগই পারে কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে।
সচেতনতামূলক পরামর্শ হিসেবে অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজখবর রাখা এবং নিয়মিত নৈতিক শিক্ষা প্রদান করার আহ্বান জানানো হয়েছে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করছে সে বিষয়ে নজরদারি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে শিশু-কিশোরদের সম্পৃক্ত করলে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবারের করণীয়:-

> সন্তানকে সময় দিন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন।
> পরিবারে সুন্দর ও ইতিবাচক পরিবেশ বজায় রাখুন।
> সন্তানের বন্ধু ও চলাফেরা সম্পর্কে খোঁজ রাখুন।
> মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে যুক্তিসঙ্গত তদারকি করুন।
> খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করুন।
> মাদক ও অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করুন।
> আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
> শিক্ষক ও স্থানীয় সমাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন।

সচেতন মহল মনে করে, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি এবং আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ উপহার দিই।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a