আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

জাল দাখিল সনদে ঘাটাইলের মীরপাড়া সরকারি প্রাথমিকে এক যুগ ধরে শিক্ষকতা, তদন্তের দাবি*

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

*ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:*

ঘাটাইল উপজেলার মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা খাতুনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই নারী অন্যের দাখিল সনদ ব্যবহার করে বিগত ১২ বছর ধরে শিক্ষকতা করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

*অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে:*

খোঁজ নিয়ে জানা যায়, খালেদার বাবার নাম মজিবর রহমান এবং মায়ের নাম উদয় ভানু। তার স্থায়ী ঠিকানা ঘাটাইলের সরাবাড়ি গ্রামে। তিনি স্থানীয় দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। কিন্তু এসএসসি পাশের কোনো রেকর্ড তার নেই।

২০০১ সালে মীরপাড়া বিদ্যালয়টি বেসরকারি থাকাকালীন তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে চাকরি স্থায়ী করার জন্য তিনি প্রতারণার আশ্রয় নেন।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০০৭ সালের "রেখা" নামের একটি দাখিল পাশের সনদ সংগ্রহ করে নিজের নামে চালিয়ে দেন। ওই সনদে পিতার নাম মোজাম্মেল ও মাতার নাম রাহেলা খাতুন।

পরবর্তীতে ওই জাল সনদের আলোকে নিজের জাতীয় পরিচয়পত্রও সংশোধন করেন তিনি।

*মাদ্রাসা কর্তৃপক্ষ যা বলছে:*
এ বিষয়ে সরেজমিনে ওই মাদ্রাসায় গিয়ে ২০০৭ সালের দাখিল পরীক্ষার টেব্যুলেশন শিট যাচাই করা হয়। সেখানে "রেখা, পিতা-মোজাম্মেল, মাতা-রাহেলা" নামে সনদটি সঠিক পাওয়া যায়। বর্তমান প্রিন্সিপাল নুরুজ্জামান জানান, ওই সময়ের প্রিন্সিপাল ছিলেন আশরাফ আলী।

এদিকে খালেদার মা উদয় ভানু নিজেই স্বীকার করেছেন যে তার মেয়ে কখনো মাদ্রাসায় পড়ালেখা করেনি।

*অভিযুক্তের বক্তব্য:*
এ বিষয়ে খালেদার কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি চৌহালীর খাষকাউলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি। আমার এনআইডিতে মায়ের নাম ভুল ছিল, সংশোধন করেছি।"

*এলাকাবাসীর দাবি:*
এমন ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তপূর্বক দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

#টাঙ্গাইল #ঘাটাইল #প্রাথমিক_শিক্ষা #জাল_সনদ #দুর্নীতি

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a