আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে এখনও বন্ধ সি ইউ এফ এল ও ডিএপি উৎপাদন শুরু হল কাফকোর

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) সার কারখানায় উৎপাদন শুরু করল। তবে এখনও বন্ধ রয়েছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। দেশের গুরুত্বপূর্ণ তিনটি সার কারখানায় অবস্থিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাংগাদিয়ায়। এর মধ্যে কাফকো এবং সিইউএফএল বন্ধ হয় গ্যাস সংকটের কারণে। অপরদিকে ডিএপি বন্ধ হয় প্রয়োজনীয় কাঁচামাল সংকটে।

কাফকো সূত্রে জানা যায়, গত ১ মে থেকে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো)। গত ৩ মে থেকে কাফকোতে সার উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে দৈনিক ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। এর আগে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কাফকো’র উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী আমিনুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে গত ১ মে থেকে কাফকোতে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। কারখানাটি বর্তমানে উৎপাদনে আছে। এ কারখানায় দৈনিক ৩০ থেকে ৩২ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে, কাফকো চালু হলেও এখনও বন্ধ রয়েছে আরও দুই সার কারখানা। এগুলো হলো-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর মধ্যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ করা হয়।

সূত্রে আরো জানা যায়,  চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) সমীরন মারমা বলেন, ‘গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ সিইউএফএল বন্ধ করা হয়েছে। গ্যাস পাওয়ার পরপরই উৎপাদনে যাওয়া যাবে। কবে নাগাদ এ কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া হবে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনও কোনও নির্দেশনা আসেনি।’

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বলেন, ‘গত ১৮ এপ্রিল রাত ৮টার দিকে এ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মূলত কাঁচামাল অ্যামোনিয়া সংকটের কারণে কারখানাটি বন্ধ হয়ে গেছে।’

এ কর্মকর্তা আরও বলেন, আমরা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া পেয়ে থাকি। বর্তমানে একটি কারখানা হলেও আরেকটি বন্ধ রয়েছে। চালু সিইউএফএল কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহ না করা পর্যন্ত ডিএপিএফসিএল বন্ধ রাখা ছাড়া উপায় নেই।’

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী আমিনুর রহমান বলেন, ‘কাফকোতে প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন হয়। মন্ত্রণালয়ের নির্দেশে সার কারখানায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। কাফকোতে কবে গ্যাস সরবরাহ করা হবে এ বিষয়ে এখনো কোন শিডিউল পাওয়া যায়নি।’

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a