আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ (জামালপুর): আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব উন্নয়ন সংস্থা (মাউস) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৭টি পরিবারের হাতে প্রতিটি একটি করে বকনা গাভী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউসের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় সংস্থার সুপারভাইজার সাদুল্লাহ হাবিব, ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপকারভোগী পরিবার ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে এই গাভী পালন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংস্থাটি হতদরিদ্র পরিবারের আর্থিক স্বনির্ভরতা ও পুষ্টির উন্নয়ন নিশ্চিত করতে এ কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাভী পালন শুধু একটি পরিবারের আয় বৃদ্ধিতেই নয়, বরং সমাজে দারিদ্র্য হ্রাস, দুধ উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
পরিশেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বকনা গাভী হস্তান্তর করেন এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার শুভকামনা জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a