আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে প্রতারণা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে লাখ টাকা আত্মসাৎ

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,


প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে শিশির মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিশির সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করতেন।

বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাতার সরকারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন শিশির ও তার চক্রের সদস্যরা। টাকা নেওয়ার পর ওই ব্যবসায়ীকে ভুয়া ভিসা ও জাল বিমানের টিকিট দেওয়া হয়।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী তার টাকা ফেরত চাইলে আসামিরা তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওয়ারী বিভাগের একটি দল তদন্তে নামে। অনুসন্ধানে এই চক্রের ফাঁদে পড়া আরও ১৪-১৫ জন ভুক্তভোগীর সন্ধান মেলে। এরপর গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশিরকে গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে পুলিশ জানায়, শিশির মুন্না তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিদেশে লোক পাঠানোর এই অবৈধ ব্যবসা চালাতেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজ দেখভালের পাশাপাশি তাদের নির্বাচনী প্রচারণার ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও প্রমোশনের কাজ করতেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন:

ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতে শিশির নিজেকে বর্তমান এমপি-মন্ত্রীদের অত্যন্ত ঘনিষ্ঠ দাবি করতেন।

আস্থা বাড়াতে তিনি মাঝেমধ্যে ভুক্তভোগীদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় নিয়েও যেতেন।

এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a