নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফারিদ খান ইফতি
তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারায়ণগঞ্জে Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণের সনদ ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী একজন প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য দেশ-বিদেশে কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা কাজে লাগিয়ে তরুণরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারেন।
তারা আরও বলেন, তরুণদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে বেকারত্ব কমানো এবং আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর...