আজঃ 08 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার প্রচুর টাকার দাপটে, আবুল বাসার মোল্লার, অসামাজিক কার্যকলাপ নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে

নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার—শিক্ষার আলোয় গড়ব সমৃদ্ধ সমাজ’—এই প্রত্যয়কে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হবে। র‍্যালিতে জেলা প্রশাসন, নওগাঁ এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁর উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জীবনমুখী ও প্রয়োজনভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যেই উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবারের কর্মসূচিতে র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি নিরক্ষরমুক্ত ও উন্নত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।

আয়োজনে: জেলা প্রশাসন, নওগাঁ ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a