আজঃ 29 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার চিলমারীতে বন্ধ হলো নৌপথে ফেরি চলাচল চট্টগ্রামে ১৫ লাখ টাকার চোরাই মাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন নওগাঁয় পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই তার ও দেশীয় অস্ত্র সোনারগাঁও বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪

বাকলিয়ায় পানিবন্দি ২ হাজার পরিবারকে চসিকের জরুরি খাদ্য সহায়তা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়া ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ রবিবার বিকেলে প্লাবিত এই এলাকার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

ত্রাণ বিতরণকালে মেয়র জানান, যেকোনো দুর্যোগে নগরবাসীর পাশে থাকা সিটি কর্পোরেশনের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই সংকটে কোনো মানুষ যেন না খেয়ে বা কষ্টে না থাকে। আর সে কারণেই চসিকের পক্ষ থেকে এই ধারাবাহিক ত্রাণ সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো বিপদে আমরা সবসময় নগরবাসীর পাশে আছি।"

কেবল সাময়িক ত্রাণ বিতরণেই চসিকের কার্যক্রম সীমাবদ্ধ নয় উল্লেখ করে মেয়র বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্বাসন এবং জনগণের ভোগান্তি কমাতে কর্পোরেশনের টিম নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদেরও সচেতন হতে হবে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে এগিয়ে আসতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও জোর দিয়ে বলেন, "আমাদের কাছে মানুষের জীবন ও নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। পানিবন্দি মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সাহায্য, শুকনো খাবার সরবরাহ এবং জমে থাকা পানি দ্রুত সরিয়ে নিতে সব সংস্থা মাঠে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।" জনগণের কল্যাণই তাঁর প্রশাসনের মূল অঙ্গীকার বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এ সময় মেয়রের সাথে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a