আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বাট্টাজোড় ফুলদাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার,
এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ,
 ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতা-কর্মী।

সমাবেশ শুরুর আগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।বক্তাদের বক্তব্য

বক্তারা বলেন,
“দীর্ঘদিন ধরে বাট্টাজোড়সহ আশপাশের গ্রামগুলো জলাবদ্ধতায় ভুগছে। জনগণের এই দুঃখ-দুর্দশা কোনো সরকারই আন্তরিকভাবে দেখেনি। বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই বাট্টাজোড়–পলাশতলা–কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

তারা আরও বলেন,
“দেশ আজ গণতন্ত্রহীন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি জনগণের দল—এই দলের লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থানের পথে এগিয়ে যাচ্ছি।”

আরও বক্তারা বলেন,
“বিগত দমন–নিপীড়ন ও মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানো যায়নি, বরং আন্দোলনের ময়দানে জনগণই এখন বিএনপির শক্তি। এই শক্তির ওপর ভর করেই আমরা আগামী জাতীয় আন্দোলনে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।” 

বিএনপির সাবেক সভাপতি মুরহুম সামিউল হক বি এ . সরনে এক মিনিট নীরবতা পালন করেন ,রুহের মাগফিরাত কামনা করেন এবং  দোয়া চান নেতারা

শেষে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a