বাগেরহাট জেলা প্রতিনিধি :- মো: আবু মুসা।
মোরেলগঞ্জে তালিকাভুক্ত জলদস্যু, দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাটের মোরেলগঞ্জে তালিকাভুক্ত জলদস্যু, দুর্ধর্ষ ডাকাত ও ২৪ মামলার আসামি কবির বয়াতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মোরেলগঞ্জের উত্তর সূতালড়ী গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল্লাহ জানান, কবিরের নামে ঢাকার যাত্রাবাড়ি, বাগেরহাট সদর, ফকিরহাট ও মোরেলগঞ্জ থানায় মোট ২৪টি মামলা রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি ও মারপিট। এর মধ্যে ২১টি মামলায় সে সরাসরি অভিযুক্ত।
গ্রেপ্তার অভিযান:
এলাকায় তার অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
এ জাতীয় আরো খবর...