আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস, ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 (বকশীগঞ্জ) জামালপুর প্রতিনিধি: আলীমজনু (বাবু)

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধে উত্তম মোদক (৫০) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদকের ছেলে উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছিলেন। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ ধূমপায়ীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মোদক পাড়ায় উত্তম মোদকের বাসায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। অভিযানকালে সেখান থেকে ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

পরে অবৈধভাবে এসব নকল সিগারেট বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উত্তম মোদককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ নকল সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, নকল ও ভেজাল পণ্য দিয়ে সাধারণ মানুষকে ঠকানোর কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং রাজস্ব ফাঁকি রোধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a